AK Jhinuk
Get notified for latest research & publications by Dr. Md. Ahamedul Kabir

ডায়াবেটিস কি একেবারে নির্মূল করা সম্ভব?

Diabetes-&-Hormonal-Blog-10

ডায়াবেটিস কি একেবারে নির্মূল করা সম্ভব?

এখন পর্যন্ত গবেষণায় ডায়াবেটিসকে একেবারে নির্মূল করা সম্ভব হয়নি তবে গবেষণা চলমান আছে। তবে অনেক সময় প্রাথমিক চিকিৎসার পর বিশেষ করে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হলে কিছু রোগী অল্প ওষুধ কিংবা প্রাথমিক ওজনের ৭ থেকে ১০ শতাংশের বেশি কমানো হলে কোন রকম ওষুধ ছাড়াই দীর্ঘদিন ভাল থাকতে পারে– এই অবস্থাকে বলে ডায়াবেটিস রেমিসন (Remmision of Diabetes) (টাইপ-২ ডায়াবেটিস এর ক্ষেত্রে)। গর্ভকালীন ডায়াবেটিস বাচ্চা প্রসবের পর অনেকের ক্ষেত্রে ভাল হয়ে যায় তবে জীবনের যে কোনো সময় ডায়াবেটিস ফিরে আসতে পারে তাই প্রতি বছর অন্তর অন্তর সারা জীবন ডায়াবেটিস পরীক্ষা করতে হয়। হরমোন টিউমার জনিত কিছু ডায়াবেটিস এর ক্ষেত্রে এর মুল রোগের চিকিৎসা দ্রুত করা সম্ভব হলে ডায়াবেটিস নির্মূল করা সম্ভব হয় সুতরাং কোন বিজ্ঞাপন বা কারও কথায় প্রতারিত হওয়া উচিৎ হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *